,

জোট করছে রাশিয়া-আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়ে আরো সমন্বয় করতে রাজি হয়েছে রাশিয়া ও আমেরিকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ রোববার এ কথা জানিয়েছেন। তিনি জানান, মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলারা যেসব জায়গায় তৎপর রয়েছে সেসব জায়গায় বিমান অভিযান চালানোর আগে মস্কো আমেরিকার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করবে।

 

4bk65c85443dc88zdm_800C450

মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলাদের ওপর ইচ্ছাকৃত বিমান হামলার যে অভিযোগ করেছে ওয়াশিংটন তাও নাকচ করেছেন রুশ মুখপাত্র। তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য মস্কো অভিন্ন মানচিত্র তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে।
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন শনিবার বলেছে, মার্কিন সমর্থিত গেরিলাদের ওপর গত সপ্তাহের ইচ্ছাকৃত বিমান হামলা নিয়ে মস্কোর কাছে জানতে চেয়ে ওয়াশিংটন। তবে কোনাশেংকভ ওই অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, রাশিয়া আগেই হামলার বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছিল। কিন্তু পেন্টাগন বিষয়টিতে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, রুশ সামরিক বাহিনী কয়েক মাস আগে মার্কিন সমর্থিত গেরিলাদের অবস্থান সম্পর্কিত তথ্য জানতে চেয়েছিল কিন্তু আমেরিকা আজ পর্যন্ত তা দেয় নি।
কয়েকদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার ওপর হামলা চালাতে নিষেধ করেছে আমেরিকা। গত বৃহস্পতিবার তিনি বলেন, আমেরিকা আন-নুসরা ফ্রন্টকে বাশার আসাদ সরকারের পতনের জন্য অস্ত্র হিসেবে রেখে দিতে চায়। -পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা