বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে হিজাব ছাড়তে অস্বীকার করায় স্কুল শিক্ষিকা বহিষ্কৃত

 

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু-কাশ্মিরে ‘দিল্লি পাবলিক স্কুল’ নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার কারণে এক মুসলিম শিক্ষিকাকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষিকাকে হিজাব অথবা চাকরি যেকোনো একটিকে ছাড়তে বলা হয়েছিল। এরপরেই ২৯ বছর বয়সী ওই শিক্ষিকা ইস্তফা দেন।

 

india_132301

এদিকে, ওই বিজ্ঞানের শিক্ষিকার চাকরি বহাল করার দাবিতে শনিবার সংশ্লিষ্ট স্কুল চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখায়। শুক্রবারও এ ঘটনায় ছাত্ররা ক্লাস বয়কট করে এবং ম্যানেজমেন্টকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

শনিবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু–কাশ্মির বিধানসভা। এদিন নির্দলীয় বিধায়ক শেখ আব্দুল রশিদ এ নিয়ে সোচ্চার হন। সরকারপক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী নঈম আখতার বলেন, ‘আমরা একটি বহু-ধর্মীয়, বহু-সাংস্কৃতিক এবং সেক্যুলার দেশে বাস করি। যেখানে কাউকে এক বিশেষ ধরণের পোশাক পরতে বাধ্য করা যায় না। আমরা ফ্রান্স নই।’

তিনি বলেন, ‘এটা একটি বেসরকারি স্কুল। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করব এবং সত্য ঘটনা খুঁজে বের করার চেষ্টা চালাব।’ সংশ্লিষ্ট স্কুল প্রশাসনের কাছে এ নিয়ে তথ্য জানতে চাইবেন বলেও নঈম আখতার বলেন।

স্কুলের শিক্ষার্থীরা বলছে, প্রিন্সিপ্যাল তাদের বলেছেন, নিয়ম অনুযায়ী কোনো মহিলা শিক্ষক ডিউটি চলাকালীন স্কুল চত্বরে হিজাব পরতে পারবেন না। তাকে সেই নিয়ম পালন করার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। যদিও ওই শিক্ষিকা বলছেন, তিনি যখন কাজে যোগ দিয়েছিলেন, তখন এ সংক্রান্ত কোনো চুক্তি বা শর্ত দেয়া হয়নি।

অন্যদিকে, স্কুলে হিজাব নিষিদ্ধ হওয়ায় একে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন কাশ্মীরি নেতারা। হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেন, ‘জম্মু-কাশ্মির একটি মুসলিম অধ্যুষিত রাজ্য। এখানে ইসলামিক পোশাক পরতে আপত্তি করার গুরুতর পরিণতি হতে পারে।’ তিনি স্কুল প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

শনিবার জম্মু-কাশ্মির হাইকোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। মানব রচিত কোনো আইন স্বর্গীয় হুকুমকে রহিত করতে পারে না এবং ইসলামী পোশাক পরার জন্য কাউকে চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও তারা মন্তব্য করেছে।

‘জম্মু-কাশ্মির মুত্তাহিদা মজলিশ-ই উলেমা’র পক্ষ একে ওই শিক্ষিকার ধর্মীয় বিষয়ে এবং ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বলে নিন্দা জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান