,

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ দেব!

বিনোদন ডেস্ক : বছর দুয়েক আগে ঢাকায় ‘বুনো হাঁস’ ছবির শুটিং করতে এলে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হয় ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের। সেই আড্ডায় শাকিব খান ও দেব একে অপরের কাজ নিয়ে নানা কথাবার্তা বলেন। আলোচনা করেন দুই বাংলার সিনেমা নিয়েও। দুই বছরের মাথায় শাকিব অভিনয় করেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। সম্প্রতি এই ছবির গান আর ট্রেলার প্রকাশিত হয়েছে। তাতে শাকিবকে দেখে রীতিমেতা মুগ্ধ হয়েছেন দেব।

 

শাকিবের-প্রশংসায়-পঞ্চমুখ-দেব

শাকিবে মুগ্ধ দেব তাঁর মুগ্ধতার কথা প্রকাশও করেছেন টুইটারে। ‘শিকারি’ ছবির নায়িকা শ্রাবন্তীর টুইটার শেয়ার করে দেব লিখেছেন, ‘ওয়ে শিকারি, পুরাই শিকার মুডে। ”শিকারি” সিনেমার গানে আপনাকে (শ্রাবন্তী) দেখতে খুব চমৎকার লাগছে। শাকিবকে বলে দিন, তাঁকে ব্রিলিয়ান্ট দেখাচ্ছে।’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। বিগত বৃহস্পতিবার ইউটিউবে আপলোড হয়েছে এই সিনেমার ‘হারাব তোকে’ গানটি। এরপরই ট্রেলারও আপলোড করা হয়। গান ও ট্রেলারে একদম ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান। সবাই শাকিবের প্রশংসা করেছেন। নতুন লুকের শাকিব নজর এড়াননি দেবেরও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা