,

বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ আটক ২

grafterআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ মাসুম মিয়া (২৫) ও রুবেল মিয়া (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাসুম জেলা শহরের দক্ষিণ পৈরতলার মহরম আলীর ছেলে ও রুবেল নরসিংদীর রহমান মিয়ার ছেলে। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে জানান, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে গাঁজা নিয়ে একটি ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে চান্দুরা সিএনজি স্ট্যান্ডের সামনে একটি মুরগির ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ২৬টি প্যাকেট থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকে থাকা ওই দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে