,

জঙ্গি ও সন্ত্রাস দমনে ‘ডিফেন্স পার্টি’

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি তৎপরতা, নাশকতা ও সন্ত্রাস দমনে জনসচেতনতা-জনসম্পৃক্ততা বাড়াতে খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘ডিফেন্স পার্টি’ গঠন করা হয়েছে।

 

khulna1466331647

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জপুলিশের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-ই-আলম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, র‌্যাব-৬’র অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, বিজিবি খুলনা সেক্টরের সিও লে. কর্নেল মো. আরিফুল হক, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধূরী মনজুরুল কবীর, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, পুলিশ পরিদর্শক ত.ম. রোকনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় এ দেশে আশানুরূপ উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে কিছু সংখ্যক দুষ্কৃতকারী জঙ্গিবাদের পন্থা অবলম্বন করছে। যে মুহূর্তে যুদ্ধাপরাধীদের বিচার চূড়ান্ত পর্যায়ে সেই মুহূর্তে নিরীহ ধর্মযাজক, মুক্তমনা লেখক ও ভিন্ন ধর্মাবলম্বীদের গুপ্ত হত্যা করা হচ্ছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, মাওলানা মো. কাইয়ূম জোয়াদ্দার, হিমাংশু বিশ্বাস, গোপাল চন্দ্র দে, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, হুমায়ূন কবীর বুলু, মোস্তফা সরোয়ার ও শাহ নেওয়াজ জোয়াদ্দার।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতিতে ডিফেন্স পার্টির সদস্যদের মধ্যে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা