জেনে নিন আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার ঠোঁট যা বলে
নিউজ ডেস্ক : ঠোঁট সৌন্দর্যের একটি অংশ হলেও এটি সাধারণ স্বাস্থ্যের বিষয়েও অনেক কিছুই বলে। হ্যাঁ আপনার ঠোঁট আপনারসার্বিক স্বাস্থ্যের বিষয়ে অনেক তথ্য প্রকাশ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার ঠোঁট আপনার স্বাস্থ্য সম্পর্কে যা বলে-
১। ফোলা ঠোঁটঃ-
যদি আপনার ঠোঁট ফুলে যায় তাহলে তা আপনার লিপিস্টিকের নতুন শ্যাডের কারণেও হতে পারে। অ্যালার্জির প্রতিক্রিয়াতেও ঠোঁট ফুলে যেতে পারে। আপনার খাদ্য থেকেও কখনো কখনো রিঅ্যাকশন হতে পারে। ম্যানহাটনের আরবেইটম্যান এন্ড শেইন ডেন্টিস্ট্রি এর ডিডিএস কেইথ আরবেইটম্যান বলেন, “ঠোঁট ফুলে যাওয়া অ্যালার্জিক প্রতিক্রিয়ার একটি লক্ষণ”। প্রাথমিক অবস্থায় আপনার ঠোঁট স্বাভাবিকের চেয়ে বড় দেখাবে এবং খচখচ করা শুরু করবে।
২। ফাটা ঠোঁটঃ-
আপনি যদি অপুষ্টিতে ভুগে থাকেন তাহলে তা আপনার ঠোঁট দেখেও বোঝা যাবে। যদি আপনার ঠোঁট ফেটে যায় বা হঠাৎ করেই ড্রাই হয়ে যায়। তাহলে আপনি সম্ভবত জিংক, আয়রন, ভিটামিন বি ৩ ও বি ৬ এর ঘাটতিতে ভুগছেন। আমেরিকান একাডেমী অফ ডারমাটোলজি এর সদস্য ও বোর্ড সার্টিফায়েড ডারমাটোলজিস্ট ও এমডি ডায়ানে মেডফেজ বলেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করলেও মাঝেমাঝে খাদ্যের কোন একটি প্রধান পুষ্টি উপাদান বাদ পরে যেতে পারে। এই ধরণের ঘাটতিই ঠোঁটে প্রকাশ পেতে পারে।
৩। ঠোঁটে ঘাঃ-
আপনি যদি সব সময় স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে আপনার ঠোঁটে ঘা দেখা দেয়ার সম্ভাবনা আছে। আপনি যদি সব সময় ক্লান্ত থাকেন বা অনেক বেশি কাজ করে থাকেন তাহলে ঠোঁটে ঘা দেখা দিতে পারে। ঠোঁটের যেকোন স্থানে ঘা দেখা দিলে তা মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে। প্রায়ই ঠোঁটে ঘা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়া প্রয়োজন।
৪। শুষ্ক ঠোঁটঃ-
শুষ্ক আবহাওয়াই শুধু আপনার ঠোঁটের আর্দ্রতা শোষণ করে নেয় না, পানিশূন্যতার কারণেও এমন হতে পারে। আপনি যদি পানিশূন্যতায় ভোগেন তাহলে আপনার ঠোঁট শুষ্ক দেখাতে পারে।
৫। মুখের কোণায় ফাটলঃ-
যদি আপনার মুখের লালা গড়িয়ে পরে তাহলে ঠোঁটের কোণায় ফাটল দেখা দিতে পারে। আপনি যদি আলগা দাঁতের পাটি ব্যবহার করেন অথবা মুখের লালার উপর আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে ঠোঁটের কোণা খুব বেশি আর্দ্র হয়ে থাকে। যার ফলে ইষ্ট ইনফেকশন হতে পারে। ইষ্ট জন্মালে ওইস্থানে ফাটল সৃষ্টি হয়।











