,

প্রথম দেখায় কে কতটা এগিয়ে?

21849-jeet-vs-shakibবিনোদন প্রতিবেদক : শাকিব খান বাংলাদেশী সুপারস্টার। যার নামেই এদেশী সিনেমা হল চলে। আর অন্যদিকে জিৎ কলকাতার সুপারস্টার। বাণিজ্যিক ছবির এক অপরিহার্য তারকা। এই প্রথমবার দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি দিয়ে। শাকিব খানকে দেখা যাবে কলকাতার বড় পর্দায়। আর জিতকে দেখা যাবে এই দেশের প্রেক্ষাগৃহে। ঈদ আসতে এখনো বেশ কিছুদিন বাকি আছে। কিন্তু তাই বলে ঈদের ছবি দর্শকদের মাতামাতি কিন্তু বন্ধ নেই। বড় পর্দায় কে কাকে কতটুকু জায়গা দিবেন সেটা দেখা যাবে ছবি মুক্তির পর। তখন বোঝা যাবে কার বাজার কে কতটা দখল করতে পারে।

সম্প্রতি মুক্তি পেয়েছে দুই তারকার দুই ছবির দুটি গান। শাকিব খান অভিনীত শিকারি ছবির প্রথম গান ‘হারাবো তোকে’ বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে যৌথভাবে অবমুক্ত করা হয়। গানটি ২৪ ঘন্টায় অর্ধ মিলিয়ন বার দেখা হয়ে যায়। দ্বিতীয় দিন দুপুরের মধ্যে ছুঁয়ে ফেলে দশ লাখের মাইলফলক। এটা যে কোন বাংলা ছবির গানের জন্য একটা রেকর্ড।

শিকারি ‘র একদিন পরে ইউটিউবে যৌথভাবে মুক্তি পায় জিৎ অভিনীত বাদশা দ্য ডনের ‘পিয়া তোরে বিনা’ শিরোনামের একটি গান।
কিন্তু যে সময়ে শাকিব খান দশ লাখ অতিক্রম করেছেন ঠিক সেই সময়ে জিৎ এর পিয়া তোরে বিনা প্রায় সাড়ে চারলাখ বার দেখা হয়েছে। সে হিসাবে বলা যায় প্রথম দেখায় শাকিব খান এগিয়ে থাকলেন।

যদিও এটা আসল লড়াই না। মূল লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই বাংলার দুই হিরোর ভক্তদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা