,

সুজানের বিরুদ্ধে ফোরটুয়েন্টি মামলা

sujaneবিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের সঙ্গে ডিভোর্সের পর ফের শিরোনামে সুজান খান। তবে ব্যক্তিগত জীবন নয়, বরং প্রফেশনাল লাইফ নিয়েই বিপাকে তিনি। সুজানের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। তার বিরুদ্ধে ১.৮৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

সুজান খান অনেকদিন ধরেই ইনটেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছেন। সফল ডিজাইনার হিসেবে তার বলিউডে বেশ পরিচিতি রয়েছে। ২০১৩ সালে একটি রিয়েল এস্টেট কোম্পানি সুজানকে একটি বড় কাজের অফার দেয়। সুজান নিজেকে আর্কিটেক্ট বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি ওই সংস্থার। ১.৮৭ কোটি টাকার যে কাজ সুজান করেন তা যথাযথ হয়নি বলেও ওই সংস্থার অভিযোগ। এর পর কাউন্সিল অফ আর্কিটেকচারে সুজানের রেজিস্ট্রেশন নম্বর জানতে চায় তারা। সংস্থার দাবি, সুজান তা দেখাতে পারেননি। এর পর পুলিশের দ্বারস্থ হয় ওই সংস্থা। সুজানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের ৪২০ ধারায় মামলা দায়ের করেছে গোয়া পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা