,

বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ল হাথুরুসিংহের

haturu-bg20160601164421স্পোর্টস ডেস্ক : এ মাসেই শেষ হওয়ার কথা বিসিবির সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের দুই বছরের চুক্তি। তবে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে সম্পর্কচ্ছেদ এখনই হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটের। প্রধান কোচ হাথুরুসিংহেসহ জাতীয় দলের সব বিদেশি কোচিং স্টাফের চুক্তির মেয়াদই বাড়ানো হয়েছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আজ এটি ছাড়াও হয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনুমোদন হয়েছে দল নির্বাচনে নির্বাচক কমিটি এবং নির্বাচক প্যানেল গঠনের সিদ্ধান্ত। সভা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ‌‘তিন সদস্যের নির্বাচক প্যানেলে দল নির্বাচনের আগে ক্রিকেট পরিচালনা প্রধান, কোচ এবং ম্যানেজারের সঙ্গে বসে তাঁদের চাহিদাটা জানবেন। এরপর দল গঠন করে সেটা আমার কাছে পাঠানোর আগে তাতে সবার স্বাক্ষর নেওয়া হবে।’

ফারুক আহমেদের বর্তমান নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসছে একটি। ফারুক ও মিনহাজুল আবেদীনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যোগ দেবেন এত দিন জুনিয়র নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ। হাবিবুল বাশারকে দেওয়া হয়েছে মহিলা ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব। জুনিয়র নির্বাচক হিসেবে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন হাসিবুল হাসান ও হান্নান সরকার।

সভার অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আছে চতুর্থ বিপিএল শুরুর তারিখ নির্ধারণ। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টির এই আসর। গত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট সুপার স্টারসের কাছ থেকে পাওনা ৩-৪ কোটি টাকা আদায়ে আইনি পথে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

এ ছাড়া বিসিবি পরিচালক জালাল ইউনুসকে প্রধান করে গঠিত হয়েছে চার সদস্যের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। অনুমোদন হয়েছে তাদের কার্যপরিধিও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে