,

ঈদে মহাসড়ক ও ফেরি ঘাটে পাবলিক টয়লেট থাকবে

নিজস্ব প্রতিবেদক : ওবায়দুল কাদেরঘরমুখো মানুষের চলাচলের সুবিধার জন্য ঈদুল ফিতরের ১০ দিন আগে সব মহাসড়কের উন্নয়ন কাজ বন্ধ করা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে মহাসড়কে পাবলিক টয়লেট রাখা হবে।

20135
ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকার পার্শ্ববর্তী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করেন।
এ সময় আরও জানানো হয়, ঈদের আগে প্রথম তিনদিন এবং পরবর্তী তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের ট্রাক চলাচল বন্ধ থাকবে। যানজট নিয়ন্ত্রণে সহায়তা দিতে মহাসড়কগুলোর ষোলোটি পয়েন্টে থাকবে এক হাজার স্বেচ্ছাসেবক।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সেতুমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে কোনও পরিবহনে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয়, সে জন্য পরিবহন মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। এই সতর্কতা উপক্ষো করে কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সভায় ভাড়া আদায়ের কার্যক্রম নজরদারির জন্য ভিজিলেন্স টিম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, ঈদযাত্রায় যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ী ভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে