,

জাবি ক্যাম্পাস থেকে তরুণী অপহৃত

 

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক তরুণী অপহরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

 

index_132277

প্রতক্ষ্যদর্শীরা জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় বিশমাইল গেট দিয়ে ওই তরুণী একটি ছেলে সঙ্গে নিয়ে কর্মচারী ক্লাবের দিকে যাচ্ছিলেন। এসময় পান্দুয়া থেকে আসা একটি মাইক্রোবাস মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেয়। তখন মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর আগেই মেয়েটিকে তুলে নিয়ে গাড়িটি দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পরে সেখানে গিয়ে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করেন তারা। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে আশুলিয়া ও সাভার থানায় ফোনে বিষয়টি জানানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির বিষয়টি নিশ্চত করে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে ঘটনাটি কি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে