,

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে পশ্চিমবঙ্গ কংগ্রেসের উদ্বেগ

 
নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর চালানো হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট অধীর চৌধুরী।

 

pic ii_132211

শনিবার অধীর চৌধুরী বলেন, এ বিষয়ে তিনি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা সুসম্পর্ক ব্যবহার করে বিষয়টি দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশেষ প্রস্তাব পাসের লক্ষ্যে রাজ্য কংগ্রেসের নির্বাহী কমিটির দুদিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকের এক ফাঁকে পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রেসিডেন্ট অধীর চৌধুরী একথা বলেন।

ওই বৈঠকে বাংলাদেশের জামায়াতকে মৌলবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে বলা হয়, এমন মৌলবাদী সংগঠনগুলো বাংলাদেশ থেকে বের হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে। কংগ্রেসের বিশেষ প্রস্তাবে পশ্চিমবঙ্গ যেন সন্ত্রাসবাদী ও মৌলবাদীদের স্বর্গে পরিণত না হয়, তা দেখতে বলা হয় ক্ষমতাসীন তৃণমূলকে।

অধীর চৌধুরী ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন- সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং ধর্মনিরপেক্ষ ও উদারমনা নাগরিকদের ওপর বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি একের পর এক হামলা চালাচ্ছে।

গত শুক্রবার তিনি জানতে পারেন, ঢাকার রামকৃষ্ণ মিশনের হিন্দু পুরোহিতকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি সুষমা স্বরাজকে একটি চিঠি পাঠিয়েছেন। তবে বাংলাদেশ সরকারের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে বলে জানান অধীর চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে