,

‘পুলিশি বাধায়’ হোটেল সোনারগাঁওয়ে এনপিপি আয়োজিত খালেদা জিয়ার ইফতারের অনুমতি বাতিল

নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধার কারণে হোটেল সোনারগাঁওয়ে ২০ দলের শরিক দল এনপিপির ইফতার মাহফিলের অনুমতি হোটেল কর্তৃপক্ষ বাতিল করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা।

 

1440654869_35140_1

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল।

এনপিপি‘র চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘সকালে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে, রমনা মডেল থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে আমাদের এই ইফতার মাহফিলের অনুমতি বাতিল করেছে। ফলে আমরা আজকের ইফতার পার্টিটি করতে পারছি না।

তাদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীর্ষ নিউজকে বলেন, এনপিপির অপর অংশের চেয়ার‌্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে আমরা ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দিয়েছি।

তিনি বলেন, ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির নিবন্ধন নেই। এ নিয়ে শওকত হোসেন নীলু আদালতে মামলাও করেছেন।

রমনা জোনের পুলিশের সহকারি কমিশনার শিবলী নোমান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে