,

আ.লীগের মানববন্ধনের কারণে রাজধানীতে তীব্র যানজট

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধনের কারণে আজ রোববার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নগরীর সড়কগুলোতে প্রচন্ড যানজট লক্ষ করা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

index_132274

 

ভুক্তভোগীরা জানান, আজ বিকালে যানজট ‘অসহনীয়’ আকার ধারণ করে। সড়কগুলোতে যানজটে যানবাহন চলাচল প্রায় থমকে যায়। সড়ক থেকে অলিতে-গলিতেও যানজট ছড়িয়ে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর সব সড়কেই প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে।

বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন উপলক্ষে নগরীর ১৫টি পয়েন্টে অবস্থান নেন সংগঠনের নেতা-কর্মীরা। গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের প্রধান প্রধান এলাকাগুলোতে তারা অবস্থান নেয়।

অপরদিকে রমজানে সরকারি-বেসরকারি অফিসের সময় সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। ফলে অফিস ফেরত মানুষের ঘরে ফেরার সময় এবং মানববন্ধন একই সময় হওয়ার কারণে লোকজন চরম সমস্যায় পড়েন। ভুক্তভোগী এক পথচারী জানান, ‘রোজার সময় অফিস শেষে বের হয়েছি। গাড়িতে চড়ার মতো অবস্থা নেই।’

সরেজমিনে দেখা যায়, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত বেশ যানজট। গাড়ি চলছে খুবই ধীর গতিতে। বিভিন্ন স্থান থেকে মিছিল আসার কারণে রাজধানীর ফরিকাপুল, সেগুনবাগিচা, পুরানা পল্টন, কাকরাইল, মালিবাগ মৌচাক, শান্তিনগর, রমনাসহ অলিতে-গলিতেও যানবাহন আটকে থাকে।

পল্টন এলাকায় পুলিশের দায়িত্বরত একজন সার্জেন্ট জানান, যানজট হবে বলে আমরা রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছি না।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা