,

মডেল শৈলীর স্বামী অভি কারাগারে

62_117198নিজস্ব প্রতিবেদক : মডেল-অভিনেত্রী শৈলীর আত্মহত্যার প্ররোচনা মামলায় তার স্বামী নাট্যাভিনেতা অভিজিৎ বাগচী ওরফে অভি চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক শ্রীদাম চন্দ্র রায় আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

শৈলী আত্মহত্যার প্ররোচনা মামলায় ১৬ জুন অভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

১৪ জুন দিবাগত রাত ১টার দিকে শৈলীকে অসুস্থ অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করে অভি চৌধুরী পালিয়ে যান। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শৈলীর মৃত্যু হয়। গুলশানের নিকেতন বাজার এলাকার ১০৫/৩ নম্বর বাড়িতে শৈলী-অভি দম্পতি ভাড়া থাকতেন।

ওই ঘটনায় শৈলীর বাবা পুলিশের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বনানী থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা