,

সাবান দিয়ে হাত ধোয়া কখন জরুরি, খাওয়ার আগে না পরে?

photo-1466334926নিউজ ডেস্ক : বেঁচে থাকার জন্য খাদ্যগ্রহণ একটি অত্যাবশ্যকীয় বিষয়। খাদ্যগ্রহণের মাধ্যমেই মানুষ শক্তি পায়। জীবনের সব লড়াই, উপার্জন এই খাবারের জন্যই। খাদ্য মানুষের পুষ্টি ও শক্তি জোগায়, গতিময় রাখে, প্রাণবন্ত, চঞ্চল প্রাণের উপস্থিতি। আর তাই খাবার গ্রহণের আগে কিছু প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে।

খাওয়ার পর হাত ধোয়া অবশ্যই একটি প্রয়োজনীয় কাজ। আর তা সঠিকভাবে সম্পন্ন করার জন্য বলতে গেলে সবাই ব্যস্ত থাকেন। খুঁজলে এমন লোক পাওয়া কঠিন হবে, যিনি খাবার খাওয়ার পর হাত না ধুয়ে থাকেন। খাওয়ার পর প্রায় সবাই হয় সাধারণ পানি কিংবা সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন। ব্যাপারটি নিঃসন্দেহে ভালো ও স্বাস্থ্যসম্মত।

কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা খাওয়ার পর হাত ধুয়ে থাকেন ঠিকই, কিন্তু খাওয়ার আগে হাত ধুয়ে নেন না। কেউ কেউ আছেন, যারা কেবল পানি দিয়ে হাত ধুয়ে থাকেন। তবে খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন, এমন লোকের সংখ্যা খুবই কম। আর সেই কম লোকই সঠিক ও স্বাস্থ্যসম্মত কাজটি করছেন।

খাবার পরের চেয়ে আগে হাত ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। খাওয়ার পর সাবান দিয়ে হাত না ধুলে ক্ষতি নেই। কিন্তু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়াটা শুধু জরুরিই নয়, গুরুত্বপূর্ণ ব্যাপারও।

খাদ্য গ্রহণের আগে হাত না ধুলে হাতের সঙ্গে লেগে থাকা ধুলো-বালি ময়লার সঙ্গী রোগজীবাণুও শরীরে ঢুকে পড়ে। আপনি যতই পরিষ্কার হোন, হাত যতই সাফ আছে মনে হোক না কেন, তারপরও আপনার অজান্তে এতে থাকতে পারে রোগজীবাণু। এসব রোগজীবাণু তো আর চোখে দেখা যায় না যে ঝেড়ে ফেলবেন কিংবা আগে থেকে সতর্ক হবেন বা বুঝতে পারবেন।

কাজেই হাত না ধুয়ে খাবার খেতে গেলে ঝুঁকি থাকছে। অযথা সে ঝুঁকি আপনি কেন নেবেন? এ ঝুঁকি তো আর ছোটখাটো ঝুঁকি নয়, হাত না ধুয়ে খাওয়ার কারণে সামান্য পেটের পীড়া থেকে জটিল ধরনের রোগ হতে পারে। তাই খাবারের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে