,

আ. লীগের মানববন্ধনের কারণে রাজধানীতে তীব্র যানজট

janjotনিউজ ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধনের কারণে আজ রোববার রাজধানীর সড়কগুলোতে প্রচণ্ড যানজট লক্ষ করা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভুক্তভোগীদের ভাষ্য, আজ বিকেলে যানজট ‘অসহনীয়’ আকার ধারণ করে। সড়কগুলোতে যানজটে যানবাহন চলাচল প্রায় থমকে যায়। সড়ক থেকে অলিতে-গলিতেও যানজট ছড়িয়ে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর সব সড়কেই প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

আজ বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন উপলক্ষে রাজধানীর ১৫টি পয়েন্টে অবস্থান নেন সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের প্রধান প্রধান এলাকাগুলোতে তাঁদের অবস্থান।

এদিকে রমজানে সরকারি-বেসরকারি অফিসের সময় সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। অফিস ফেরত মানুষের ঘরে ফেরার সময় এবং মানববন্ধন একই সময়ে হওয়ায় ঘরমুখো মানুষ বেশ সমস্যায় পড়েন।

ভুক্তভোগীদের একজন বলেন, ‘রোজার সময় অফিস শেষে বের হয়েছি। গাড়িতে চড়ার মতো অবস্থা নেই।’

সরেজমিনে গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত বেশ যানজট দেখা গেছে। গাড়ি চলছে খুবই ধীর গতিতে। বিভিন্ন স্থান থেকে মিছিল আসার কারণে অলিতে-গলিতেও যানবাহন আটকে আছে।

গুলিস্তান এলাকায় পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, যানজট হবে বলে আমরা রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছি না। গাড়ি চলা থেমে নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা