,

কোপার সেমিতে কে কার মুখোমুখি?

2015_07_08_03_32_02_W48QiWlez7InHdVFGV0GaSJUdlHwv4_originalস্পোর্টস ডেস্ক : এই মেসিই এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ‘শত্রু’। হিউস্টনের দর্শকদের অবস্থাটা দাঁড়াচ্ছে ‘শ্যাম রাখি না কুল রাখি’। কোপা আমেরিকায় এত দিন পর্যন্ত আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে ছিল দর্শকদের ‘মে-সি, মে-সি’ স্লোগান। সান্তা ক্লারা থেকে শিকাগো, শিকাগো থেকে সিয়াটল, সিয়াটল থেকে ফক্সবোরো—মেসিকে দেখতে পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মানুষের আকুতি ছিল চোখে পড়ার মতো।

কিন্তু এবার কী করবেন হিউস্টনের দর্শকেরা? প্রিয় তারকা এবার তাঁদের দেশেরই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছেন। এ যে ‘বন্ধু যখন শত্রু’ শিরোনামে হাজির কোনো ছবি।

হিউস্টনের মানুষকে এমন ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে শতবার্ষিকী কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল। ২২ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে পরের দিন বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিকাগোতে চিলি খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারানোর পরই যুক্তরাষ্ট্র প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, সেমিফাইনালে আর্জেন্টিনাই পড়ছে সামনে। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নিশ্চিতের আগের ‘প্রায়’ শব্দটাকে অর্থহীন করে দিল।

শিকাগোর দর্শকদের জন্য অবশ্য কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল আসছে শুধুই রোমাঞ্চের উপলক্ষ হয়ে। গতবারের চ্যাম্পিয়ন চিলি আর বছর তিনেক ধরে বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের নতুন করে চেনানো কলম্বিয়া দুই দলই যে শক্তিতে প্রায় সমান। একদিকে চিলিতে অ্যালেক্সিস সানচেজ, তো অন্যদিকে কলম্বিয়ার জবাব হয়ে আছেন হামেস রদ্রিগেজ। ম্যাচটা জমবে বলেই মনে হচ্ছে।

শুধু ম্যাচটা কেন, কোপা আমেরিকার বাকি অংশজুড়েই তো রোমাঞ্চের হাতছানি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা