,

সরাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত : আহত অন্তত ১২ জন

images (9)ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কামরুল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।রোববার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল রাজামারিয়াকান্দি গ্রামের পারভেজ মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বাস চালকের সহযোগী গোলাপ মিয়ার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। তবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, সকালে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪০০) সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১১টার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এতে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী কামরুলসহ অন্তত ১২ জন আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে কামরুলের মৃত্যু হয়। আহতদের মধ্যে বাসচালকের সহযোগী গোলাপ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা