,

‘মেসি’ ‘মেসি’ চিৎকারে রোনালদোকে বিদ্রূপ!

photo-1466329414স্পোর্টস ডেস্ক : এমনিতেই পেনাল্টি মিস করে মনমেজাজ খারাপ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তার ওপর মাঠ থেকে ফেরার সময় প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রূপ। আর সেই বিদ্রূপও কিনা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম নিয়ে! শনিবারের রাতটা একদমই ভালো কাটেনি রোনালদোর। নিজে পেনাল্টি থেকে গোল করতে পারেননি। তাঁর দল পর্তুগালও অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

এবারের ইউরোতে দারুণ এক অর্জনের হাতছানি নিয়ে খেলতে এসেছেন রোনালদো। মাত্র একবার লক্ষ্যভেদ করতে পারলেই ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতার চারটি আসরে গোল করার অনন্য কীর্তি গড়বেন তিনি। কিন্তু দুই ম্যাচ খেলে ফেললেও পর্তুগাল অধিনায়ক এখনো প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করতে পারেননি। অস্ট্রিয়াও হতাশ করেছে তাঁকে।

অবশ্য গোল না পাওয়ার জন্য রোনালদো নিজেই দায়ী। ম্যাচের ৭৮ মিনিটের সময় অস্ট্রিয়ান ডিফেন্ডার মার্টিন হিন্টারএগার রিয়াল মাদ্রিদ তারকাকে বক্সের মধ্যে ফেলে দিলে বেজে উঠেছিল পেনাল্টির বাঁশি। গোলরক্ষক রবার্ট আলমার বিপরীত দিকে ঝাঁপ দিলেও রোনালদো গোলের দেখা পাননি। বল ফিরে এসেছে সাইডবারে লেগে।

কোপা আমেরিকায় মেসি নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে যাচ্ছেন নিয়মিত। অথচ রোনালদো গোল করার সবচেয়ে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এমন অস্বস্তিকর সময়ে তাঁর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা। খেলাশেষে রোনালদো যখন মাঠ থেকে ফিরছিলেন, অস্ট্রিয়ার সমর্থকরা ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার করে ব্যঙ্গ করছিল তাঁকে।

গোল না পেলেও মাঠে নেমেই একটা রেকর্ড অবশ্য গড়েছেন রোনালদো। লুইস ফিগোকে পেছনে ফেলে পর্তুগালের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন তাঁর অধিকারে। সাবেক তারকা ফিগো খেলেছিলেন ১২৭টি ম্যাচ। শনিবার রোনালদো নামলেন ১২৮তম ম্যাচে।

তবে এই রেকর্ড নিয়ে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মোটেও আপ্লুত নন। খেলাশেষে বরং পেনাল্টি মিসের দুঃখই বেশি বেজেছে রোনালদোর কণ্ঠে, ‘নিঃসন্দেহে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটা বড় লক্ষ্যপূরণ হলো। তবে সেই সঙ্গে আমি ভীষণ দুঃখিতও। আমি পেনাল্টিসহ বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। পুরো ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছিলাম আমরা। কিন্তু গোল করতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা