,

খালেদা জিয়ার ঋণখেলাপী মামলায় সাক্ষ্যগ্রহণ ১২ জুলাই

khaleda-adalot_নিউজ ডেস্ক : ড্যান্ডি ডায়িং ঋণখেলাপী মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

রোববার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন।

এর আগে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণখেলাপী মামলায় ১১ মে অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান ১৯ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন।

কিন্তু এ দিন ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেছেন উল্লেখ করে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আবারও আদালতে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন।

আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করা হয়। সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ মামলা দায়ের করেন।

পরে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন আদালত। মামলার আসামিরা হলেন- খালেদা জিয়া, কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা