বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে চীন সফরে ভারতের পররাষ্ট্র সচিব

S-Jaishankarআন্তর্জাতিক ডেস্ক : নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপ এনএসজি’র সদস্য হওয়ার ক্ষেত্রে প্রভাবশালী চীনের সমর্থন পেতে চলতি সপ্তাহে গোপনে বেইজিং সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এ সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে উক্ত ইস্যুতে সরাসরি বৈঠক করেন। সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বার বেইজিং সফরে গেলেন ভারতের শীর্ষস্থানীয় এই কূটনীতিক। বেইজিং ও দিল্লিস্থ সূত্র এ সফরের কথা নিশ্চিত করেছে। তবে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। খবর ইন্ডিয়া টুডে’র

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ২৪  জুন ৪৮ সদস্যবিশিষ্ট এনএসজির সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হবে। গ্রুপটির একটি প্রভাবশালী সদস্য রাষ্ট্র হচ্ছে চীন। ভারতের উক্ত গ্রুপে সদস্য হওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছে দেশটি। তাই দেশটির সমর্থন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে দিল্লি। এরই অংশ হচ্ছে এস জয়শঙ্করের গোপন বেইজিং সফর।

এদিকে, আগামী ২৩ জুন উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসসিও’র বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের এক ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাদের মধ্যকার বৈঠকেও ভারতের এনএসজির সদস্য হওয়ার আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।

উল্লেখ্য, এনএসজি হচ্ছে পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী ৪৮টি দেশের একটি জোট যেটি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ব্যবহৃত উপাদান, সরঞ্জাম ও প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চেষ্টা করে। ১৯৭৪ সালের মে মাসে ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে জোটটি প্রতিষ্ঠিত হয়। চীন ছাড়াও এশিয়ার জাপান এবং কাজাখস্তান জোটের একটি সদস্য রাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান