,

জামালপুরের ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায় যেকোনো দিন

Oldনিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ ৮ জনের বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

উভয়পক্ষের শুনানি শেষে রবিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।

এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন গাজী তামিম।

মামলার ৮ আসামি হলেন অ্যাডভোকেট শামসুল হক, এস এম ইউসুফ আলী, মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম। এদের মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী কারাগারে আছেন। বাকি সবাই পলাতক।

গত বছরের ২৯ এপ্রিল এই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর গত ২২ জুলাই পলাতক জামালপুরের ছয় রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর আটক-পলাতক ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা