,

রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধি হতেও উত্তম

21819-boroইসলাম ডেস্ক : আল্লাহকে সন্তুষ্টি করতে বান্দা রোজা রাখে এবং আল্লাহ বান্দাদের এ ইবাদতের ইচ্ছামাফিক প্রতিফল দেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানদের প্রতিটি নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

কিন্তু আল্লাহতায়ালা বলেছেন, রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম। কেননা তা একান্তভাবে আমারই জন্য। অতএব আমিই (যেভাবে ইচ্ছা) এর প্রতিফল দেব। রোজা পালনে আমার বান্দা আমারই সন্তোষবিধানের জন্য স্বীয় ইচ্ছা বাসনা ও নিজের পানাহার পরিত্যাগ করে। নিশ্চয়ই জেনে রেখো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধি হতেও অনেক উত্তম। (বুখারি, মুসলিম)।

রোজাদাররা আল্লাহর কাছে আখিরাতেও সম্মানিত বলে বিবেচিত হবে। কিয়ামতের দিন বেহেস্তে প্রবেশের সময় তারা বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে। হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেস্তের একটি দরজা আছে তাকে রাইয়ান বলা হয়, এ দ্বার দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজাদার লোকেরাই বেহেস্তে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এ পথে প্রবেশ করবে না।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। (মুসলিম, তিরমিজি, ইবনে মাজা)।

উপরোক্ত হাদিসে স্পষ্ট করা হয়েছে দিনের বেলায় শুধু পানাহার থেকে বিরত থাকাই রোজা নয়। রোজাদারদের মিথ্যা কথাসহ সব ধরনের পাপ থেকে বিরত থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে