,

হুমকি-ধমকি আ. লীগের বৈশিষ্ট্য : বিএনপি

1466322516-Fakrulআজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা ‘অরুচিকর, কুৎসাপূর্ণ ও ভয়ঙ্কর প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের মহাসচিব।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, তারেক রহমান লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘একজন কুলাঙ্গার লন্ডনে বসে আছে। ব্রিটিশ সরকার কেন তাঁকে সেখানে জায়গা দিয়েছে জানি না।… এটাই তাদের চরিত্র। তারা জয়কে যুক্তরাষ্ট্রে হত্যার ষড়যন্ত্র করেছে এবং ব্রিটিশ এমপি টিউলিপকে যুক্তরাজ্যে হত্যার হুমকি দিয়েছে।’

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানান বিএনপি মহাসচিব।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হত্যার জন্য হুমকি-ধমকি এটা বাংলাদেশের শাসকদলের বৈশিষ্ট্য। উন্নত গণতান্ত্রিক দেশে এটি কোনোক্রমেই সম্ভব নয়- এটি বর্তমানে কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। লন্ডনে বসবাসকারী কোনো ব্যক্তি যদি অন্য কাউকে হত্যার হুমকি দেয়, সেই ব্যক্তি কি আইনের হাত থেকে রেহাই পেতে পারে?’

‘লন্ডনে বসে তারেক রহমান হত্যার হুমকি-ধমকি দিচ্ছেন সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ও বিদেশের কোনো মানুষই কখনোই কোনোদিন শোনেনি। কিন্তু বাংলাদেশের মানুষ ক্রসফায়ারের হুমকির কথা শুনেছে, প্রধানমন্ত্রীর তর্জন-গর্জন শুনতে শুনতে এ দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার এই কুৎসামূলক আক্রমণের গুঢ় রহস্য হচ্ছে- গত কয়েকদিন ধরে গণগ্রেপ্তার ও ক্রসফায়ার নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্মেছে সেটিকে আড়াল করা।’

‘তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অহংকার, ঔদ্ধত্য ও অপরিণামদর্শী’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তাঁর এই বক্তব্য দেশের মানুষকে স্তম্ভিত করেছে। তাঁর এই বক্তব্য দেশের রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ ও ব্যবধানের মাত্রা বাড়িয়ে তুলবে। রাজনৈতিক সঠিকতা অন্ধকারে হারিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা