,

জেনে নিন নারীর ওভারিয়ান সিস্টের লক্ষণগুলো

21808-boroস্বাস্থ্য ডেস্ক : বর্তমান সময়ে নারীদের বেশ আলোচিত এবং পরিচিত একটি রোগ হল ওভারিয়ান সিস্ট অথবা ডিম্বাশয়ের সিস্ট। যেকোন বয়সী নারীদের এই রোগ হতে পারে। তবে সাধারণত ৫০ বছর বয়সের মধ্যে এই রোগ দেখা দেয়।

যদিও বেশিরভাগ ওভারিয়ান সিস্ট নন-ক্যান্সারিয়াস (বিনাইন বা কম ক্ষতিকর) প্রকৃতির হয়। তবে কিছু সিস্ট থাকে যা ক্যান্সারিয়াস(ম্যালিগন্যান্ট) হয়। সাধারণ কিছু লক্ষণের মাধ্যমে এই রোগ প্রকাশ পায়। শুরুতে যদি এই রোগের চিকিৎসা শুরু করা যায়, তবে তা সারিয়ে তোলা সম্ভব। সিস্ট হওয়ার সাধারণ লক্ষণগুলো আসুন তাহলে জেনে নেওয়া যাক।

১। পেট ফুলে যাওয়া এবং ব্যথা হওয়াঃ-
ওভারিনে সিস্ট দেখা দিলে পেট বিশেষত নিচের পেট ফুলে যায়। ফুলে যাওয়ার সাথে প্রচন্ড ব্যথা থাকে। তলপেট কামড়ানো এবং ব্যথা ওভারিন সিস্টের কারণে হয়ে থাকে।

২। প্রস্রাবের সমস্যাঃ-
সিস্ট হলে অনেক সময় প্রস্রাবে সমস্যা হয়। প্রস্রাবে ব্যথা অথবা অতিরিক্ত প্রস্রাবের বেগ এমনকি বার বার প্রস্রাবের বেগ ওভারিয়ান সিস্টের কারণে হতে পারে।

৩। মাসিক বা ঋতুস্রাবের সমস্যাঃ-
অনিয়মিত ঋতুস্রাব ওভারিন সিস্টের অন্যতম এবং প্রধান লক্ষণ। এছাড়া মাসিকের সময় মারাত্নক ব্যথা এড়িয়ে যাওয়া উচিত নয়। বিশেষত মাসিক শুরুর আগে এবং পরের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪। বমি বমি ভাবঃ-
ওভারিয়ান সিস্ট বড় হলে সাধারণত বমি বমি ভাব তৈরি করে। সিস্টের ইনফেকশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বমি বমি ভাব প্রকট হয়।

৫। পিঠের ব্যথাঃ-
ওভারিতে সিস্ট দেখা দিলে পিঠে চাপ পড়ে এবং তা থেকে ব্যথা সৃষ্টি হয়। কেউ কেউ এই কারণে থাইয়ে ব্যথা অনুভব করে। সিস্টের শুরুর দিকে এই সমস্যাটা অনেকের দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা