,

বাতিস্তুতার রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

21816-boroস্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়ার জন্যই যেন মেসির জন্ম। ফুটবল জীবনে অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তোলার পথে নতুন এক রেকর্ড বুকেও ঢুকে গেছেন। সর্বোচ্চ পাঁচ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি এখন দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিকও।

শতবার্ষিকী কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন বার্সা তারকা। পানামার বিপক্ষে হ্যাটট্রিকের পর রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন রেকর্ড ছোঁয়া গোলটি। আর এই গোলের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে বাতিস্তুতা ও মেসি গোল সংখ্যা এখন ৫৪টি।

তবে মেসির থেকে একটি জায়গায় এগিয়ে বাতিস্তুতা। ৫৪তম গোল করতে মেসির লেগেছে ১১১ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা এই গোলগুলো করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।

এদিন, দলকে ফাইনালে তোলার পথে নিজে এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই আরেকটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবেন মেসি?

আর্জেন্টিনার শীর্ষ পাঁচ গোলদাতা
নাম ম্যাচ গোল
১. গ্যাব্রেইল বাতিস্তুতা …………..৭৮ ……………৫৪
২. লিওনেল মেসি………………..১১১……………৫৪
৩. হারনান ক্রেসপো……………..৬৪……………৩৫
৪. দিয়েগো ম্যারাডোনা……………৯১……………৩৪
৫. সার্জিও আগুয়েরো……………..৭৬……………৩৩

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা