,

ফের নানি হলেন হিলারি ক্লিনটন

20150203_lovelycoupleআন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলেয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শনিবার চেলসি ও তার স্বামী মার্ক মেজভিনস্কি নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দেন।

এর আগে, গত বছরের ডিসেম্বরে মা হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার মধ্যে গর্ভে দ্বিতীয় সন্তান ধারণের ঘোষণা দেন বলে জানিয়েছে ইউএস ঢুডে।

এদিকে, সদ্যজাত পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আইদান ক্লিনটন মেজভিনস্কি। এক টুইট বার্তায় চেলসি বলেন, “আমাদের পুত্রের জন্মগ্রহণে মার্ক ও আমি কৃতজ্ঞতা ও ভালবাসায় উদ্বেলিত।”

শার্লট ক্লিনটন মেজভিনস্কি নামে চেলসি-মার্ক দম্পতির দু’বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। ফের নানি হয়ে হিলারি নিজের ট্যুইটার একাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “স্ত্রী, মা, নানি।”

চেলসি তার মা হিলারির রাজনৈতিক কর্মসূচীতে প্রায়ই উপস্থিত থাকেন। সর্বশেষ ৭ জুন নিউইয়র্কের ব্রুকলিনে হিলারির জনসভায় মার পাশে উপস্থিত ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা