বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

Pic Brahmanbariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পুন: ময়নাতদন্তের জন্য আকরাম হোসেন পিটার (২৬) নামে এক যুবকের লাশ দুই মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও বিজ্ঞ আদালতের নির্দেশে আজ শনিবার দুপুরে জেলা শহরের কাজীপাড়া দরগাহ মহল্লা কবরস্থান থেকে নিহতের লাশটি উত্তোলন করে।
লাশ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
লাশ উত্তোলন শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জানান, নিহত পিটারের পরিবারের পক্ষ থেকে নিহত যুবকের পুন:ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য জানার জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করা হলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহটি পুন:ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এর আগে গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেইট এলাকার একটি ভাড়া বাসা থেকে কাজীপাড়া মহল্লার বাসিন্দা হুমায়ূন মিয়ার ছেলে আকরাম হোসেন পিটারের লাশ উদ্ধার করে পুলিশ। পিটার ওই বাসায় তার স্ত্রী নাসিমা আক্তার শান্তাকে নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় গত ২ মে নিহত পিটারের মা খোদেজা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন। পরে অভিযোগ আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মঈনুর রহমানকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপর ৫ মে সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় নিহত পিটারের স্ত্রী নাসিমা আক্তার শান্তাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও মামলার বাকি আসামিরা হলেন শহরের পুনিয়াউট এলাকার রানা ও তার স্ত্রী হাসিনা আক্তার, একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে রেজা, কাজীপাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে হৃদয়, কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আনিছ মিয়ার স্ত্রী সূর্যবান এবং বিল্লাল হোসেন। এরপর গত ২৬ মে মামলার বাদী ও নিহত পিটারের মা খোদেজা বেগম পিটারের মরদেহ পুন:ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তেলন করতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত পুন:ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত