,

বেলজিয়ামে ৩ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের কর্তৃপক্ষ শনিবার রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এসব অভিযোগের মধ্যে হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধ রয়েছে।

 

2016_06_19_09_28_42_k7UJww9WDCjs3Yc6sURQaimayfrv8k_original

শনিবার সারারাত ব্যাপক অভিযানে যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম সামির সি (২৭), মুস্তাফা বি (৪০) এবং যাওয়াদ বি (২৯)। এছাড়া জনা চল্লিশেক মানুষকে জেরা করা হয়েছে। অভিযানে নয়জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দিয়েছে তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে এই তথ্য দেয়া হয়েছে। সারারাত ধরে গোটা দেশের ১৬ টি মিউনিসিপালিটি এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এসব অভিযানে কোনো আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা যায়নি।

এদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন রাজধানীর পাবলিক প্লেসগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর টুইটারে তিনি লেখেন, পরিকল্পনা অনুযায়ী তাদের কর্মকাণ্ড চলছে। তিনি দেশের জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণেরও আহ্বান জানিয়েছেন। যদিও বেলজিয়ামে দ্বিতীয় সর্ব্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে বেলজিয়ামের সংবাদ মাধ্যমগুলোতে রাজধানী ব্রাসেলসে ফুটবল সমর্থকদের ওপর ইসলামি জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে বলে খবরে প্রকাশিত হয়েছিল। শহরের বড় বড় স্ক্রিনগুলোতে তখন ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপ-২০১৬ টুর্নামেন্টে বেলজিয়ামের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এই খবর পাওয়ার পরপরই শনিবার রাতে ওই অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী।

এর আগে গত ২২ মার্চ ব্রাসেলসে এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে