,

সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয়ে গণগ্রেপ্তার চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে জঙ্গি দমনের নামে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহানগর নেতারা। এই অভিযোগে শহরে প্রতিবাদ সমাবেশও করেছে দলটির নেতাকর্মীরা। দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

police-sarasi

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর। সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিএনপি সরকার আমলে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইদের ফাঁসি দিয়ে জঙ্গি নির্মূল করেছিল। কিন্তু এই অবৈধ সরকার জঙ্গি দমনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে এখন জঙ্গি দমনের নামে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ নিরীহ লোকদের গ্রেপ্তার করেছে। কিন্তু শত নির্যাতন-নিপীড়নের পরেও গণতন্ত্র ও ভোটের অধিকার উদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে ১৯৭৫ সালের ১৬ই জুন আওয়ামীপন্থি ৪টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দেয়। বর্তমানে একই কায়দায় স্বৈরাচারী হাসিনা সরকার গণমাধ্যমের ওপর স্টিম রোলার চালাচ্ছে। আজ কারো বাক স্বাধীনতা নেই। সমগ্র দেশ আজ একটি কারাগারে পরিণত হয়েছে।

 

তিনি আরো বলেন, সত্য কথা বলার কারণে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে আছে। সাংবাদিক মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শফিক রেহমানকে মামলা দিয়ে কারাগারে রাখা নিক্ষেপ করেছে। সাংবাদিক শওকত মাহমুদকে ৫৮টি মামলা দেয়া হয়েছে। সাংবাদিক মাহফুজ আলমকে শত শত মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন এমএ আজিজ, সাইফুল আলম, মো. ঘারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, শাহ আলম, ইস্কান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, ফাতেমা বাদশা, ইয়াছিন চৌধুরী লিটন, মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম, গাজী সিরাজ উল্লাহ, আঁখি সুলতানা, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা