,

বাংলাদেশ সংসদে ভারতের রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ

 
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন। অভিজিতের অধিবেশন প্রত্যক্ষ করার বিষয়টি ঘোষণা দেন ডেপুটি স্পিকার। স্পিকারের ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে অভিজিৎকে অভিনন্দন জানান।

 

66

শনিবার জাতীয় সংসদে সকাল ১০টা ৪৮ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই সংসদে বিদেশি অতিথি গ্যালারিতে বসে অধিবেশন প্রত্যক্ষ করতে আসেন ভারতীয় রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

অভিজিৎ মুখার্জি অধিবেশন কক্ষে প্রবশের আগে সংসদ এলাকা ঘুরে দেখেন। তিনি যখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন তখন চলছিল ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। এ সময় সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রউফ বাজেটের ওপর সাধারণ আলোচনা করছিলেন।

শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা