,

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ দেব

Devবিনোদন ডেস্ক : ‘শিকারি’ সিনেমা ‘হারাবো তোকে’ শিরোনামে গানটি রিলিজের পরপরই প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। শাকিবের নাচের সঙ্গে সাবলিল নাচ মুগ্ধ করেছেন দর্শকদের। শুধু দর্শকই নয় কলকাতার অভিনেতা দেবও শিকারি’র শাকিবকে দেখে মুগ্ধ। গতকাল শুক্রবার দেব তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘ওয়ে শিকারি পুরাই শিকার মুডে। শিকারি সিনেমার গানে আপনাকে (শাকিব) দেখতে চমৎকার লাগছে। সত্যি শাকিবকে দেখতে ব্রিলিয়ান্ট দেখাচ্ছে।’

এ টুইট বার্তায় শিকারি’ সিনেমার নায়িকা শ্রাবন্তীও কমেন্ট করেছেন।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ চলচ্চিত্রটি। গত বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই সিনেমার ‘হারাব তোকে’ শিরোনামের গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শান। গানটির কথা লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজের পর ভক্তরা হুমড়ি খেয়ে পরে। বারো ঘন্টার ব্যবধানে আড়াই লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছে।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা