,

আয়ারল্যান্ডকে উড়িয়ে বড় জয় শ্রীলংকার

31স্পোর্টস  ডেস্ক : আয়ারল্যান্ডকে উড়িয়ে ১৩৬ রানের বড় জয় পেয়েছে শ্রীলংকা। এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করলো অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস লংকানরা ইংল্যান্ডের বিরুদ্ধে কতটুকু কাজে লাগাতে পারেন এখন সেটাই দেখার। ইংলিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুন থেকে।

ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে কুশল পেরেরার ক্যারিয়ার সেরা ১৩৫ রানের সৌজন্যে স্কোরবোর্ডে তোলে ৩৭৭ রান। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের থেমে থেমে উইকেট হারাতে হয়েছে। শেষ পর্যন্ত ৪৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে আয়ারল্যান্ড স্কোরবোর্ডে ২৪১ রান তুলতে সক্ষম হয়।

এটাও সম্ভব হতো না যদি ম্যাকব্রিন লোয়ার অর্ডারে ৬৪ বলে ৭৯ রানের ইনিংস না খেলতেন। তার এই ইনিংসে সাতটি চারের সঙ্গে ছিল দুটি ছক্কা। এছাড়া পয়েন্টার ৩৬, অ্যান্ডারসন ৩৪, পল স্টিয়ারলিং ২২ রান করেন। সুরঙ্গা লাকমল ৩৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সেকুগে প্রসন্ন।

এরআগে শ্রীলংকার ৩৭৭ রানের বিশাল সংগ্রহে বড় অবদান রাখেন কুশল পেরেরা। তিনি ১২৮ বলে ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে কুশল ১৬টি চার ও দুটি ছয় মেরেছেন। এটি তার ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। পাঁচ রানের জন্য তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি সেকুগে প্রসন্ন। তিনি ৪৬ বলে পাঁচ চার আর নয় ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন।

ফিফটি পেয়েছেন দানুশকা গুনাথিলাকা। তিনি ৬৩ রান করেছেন ৭৮ বলে, ছয় চার ও এক ছক্কায়। এছাড়া দীর্ঘদিন পর দলে ফেরা অলরাউন্ডার পারভেজ মাহরুফ ১৬ বলে ২৯, ম্যাথিউজ ১৮ বলে করেছেন ২৪। মুরতাহ ৬৬ রানে ৩টি এবং ম্যাককার্থি ৫২ রানে পেয়েছেন ২টি করে উইকেট। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতেছেন দানুশকা শানাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা