,

ফল্লুজায় উড়ছে ইরাকি পতাকা

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দাবি করেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাল্লুজা শহরটি দখলে নিয়েছে ইরাকি বাহিনী। তারা এখন শহর থেকে সশস্ত্র গোষ্ঠীর অবশিষ্টদের বিতাড়িত করার কাজে ব্যস্ত রয়েছে।

 

2016_06_18_12_29_12_rjbhgQvsnPq4YuQeqM628qiYtFbXcV_original

২০১৪ সালে আইএসের কাছে ফল্লুজার নিয়ন্ত্রণ হারিয়েছিল ইরাকি বাহিনী। দু বছর ধরে চেষ্টা চালানোর পর অবশেষে তারা শহরটি পুনর্দখল করতে সক্ষম হয়েছে। যদিও মসুলসহ ইরাকের বৃহৎ অংশ এখনো জিহাদিদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার ইরাকি প্রধানমন্ত্রী আবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন,‘আমরা আপানাদের কাছে ফল্লুজা স্বাধীন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। যদিও ছোট ছোট কিছু পকেট এখনও জঙ্গিদের দখলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদেরকে সেখান থেকেও বিতাড়িত করা হবে।’

তিনি এক টুইটার বার্তায় বলেছেন,‘ফল্লুজা দখলে নিয়েছি। আমাদের পরবর্তী লড়াই ক্ষেত্র হচ্ছে মসুল। আমরা সেখান থেকেও দায়েশকে (আইএস) বিতাড়িত করব।’

শুক্রবার এর আগে ফল্লুজা দখলে নেয়ার ঘোষণা দেয় ইরাকি বাহিনী। গত ৪ সপ্তাহ ধরে ফল্লুজার দ্বারপ্রান্তে অপেক্ষা করার পর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তা নিয়ে তারা শহরে প্রবেশ করে এবং আইএস যোদ্ধাদের কাছ থেকে এটি দখল করে নেয়। শহরের ভবনগুলোতে এখন শোভা পাচ্ছে ইরাকি পতাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা