,

৬ মাস পর পৃথিবীতে ফিরলেন ব্রিটিশ মহাকাশচারী

 

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের ঐতিহাসিক অবস্থান শেষে পৃথিবীতে ফিরে এসেছেন বৃটিশ মহাকাশচারী মেজর টিম পিক। একটি সয়ুজ মহাকাশযানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে আরো দুই মহাকাশচারীসহ কাজখস্তানের মাটিতে অবতরণ করেন টিম।

 

2016_06_18_16_24_39_VYGWzwFnpIh5oqkF7EFH4QDLYxG3ue_original

১৯৯১ সালে আরেক ব্রিটিশ মহাকাশচারী হেরেন শারম্যানের পর যুক্তরাজ্যের ব্যানারে প্রথম মহাকাশে পা রাখলেন টিম। ১৮৬ দিনের এই মিশনে তিনি তিন হাজার বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে টিম ১২৫ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করেছেন।

ফিরে এসে নিজের ভ্রমণের অনুভূমি বর্ণনা করতে গিয়ে টিম বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে সেরা ভ্রমণ। আমি সত্যিই উল্লসিত। পৃথিবীর গন্ধটা খুবই শক্তিশালী। ফিরে এসে ভালো লাগছে। এখন আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই।’

২০০৯ সালে আট হাজার আবেদনকারীর মধ্য থেকে মহাকাশে প্রেরণের জন্য মেজর টিমকে বাছাই করেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এই সংস্থাটিতেই আরো পাঁচজনের সঙ্গে প্রশিক্ষণ শেষ করেন তিনি। চলতি বছরের ১৫ জানুয়ারি মহাকাশ স্টেশনে নিজের অন্য সঙ্গীদের নিয়ে হাঁটাহাঁটি করেন টিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে