,

সম্পর্কোন্নয়নে সৌদি যুবরাজের সঙ্গে ওবামার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে সৌদি যুবরাজ (ডেপুটি ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমানের সাথে শুক্রবার হোয়াইট হাউজে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকের কারণে মার্কিন-সৌদি সম্পর্কের অবনতি ঘটে।

 

2016_06_18_19_20_09_Fxw6rmH67u4JQtCkUiTEj3yd1a7JkP_original

বর্তমানে সৌদি আরবের প্রধান নীতিনির্ধারক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় দেশটির ৩০ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। হোয়াইট হাউজের ওভাল অফিসে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ইস্যুতে বারাক ওবামার সঙ্গে কথা বলেন মোহাম্মদ বিন সালমান। সাধারণত রাষ্ট্রপ্রধান ছাড়া কাউকে এ ধরনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয় না। সৌদি যুবরাজের জন্য এটা একটা বিরল সম্মাননা।

বৈঠকে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি এবং বাশার আল আসাদের শাসনের সমাপ্তি ঘটাতে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান উভয় নেতা। আইএসের বিরুদ্ধে লড়াই এবং ইরাক ও ইয়েমেন সংঘাতের ব্যাপারেও কথা বলেন দুই নেতা।

 

হোয়াইট হাউজে সাংবাদিকদের এক ব্রিফিংকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের সিরিয়ার ‘মডারেট বিদ্রোহীদের’ অস্ত্র দেয়ার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সংকটের শুরু থেকেই বিমান হামলা, সেফ জোন, নো ফ্লাই জোন এবং নো ড্রাইভ জোনসহ বিভিন্ন ক্ষেত্রে তার দেশ একটি বলিষ্ঠ নীতি গ্রহণ করেছে।

নতুন করে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে জড়াতে চান না ওবামা। বাশার বিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের অস্ত্রদান ভুল গোষ্ঠিগুলোর হাতে পড়তে পারে বলেও উদ্বিগ্ন ওয়াশিংটন। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি আরবের অবস্থানের প্রশংসা করেছে মার্কিন প্রশাসন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা