,

বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১২ জন গ্রেপ্তার

32000আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চালানো হয়েছে। এ সময় দেশটিতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলজিয়ামে বোমা হামলার তিন মাসের মাথায় এমন অভিযান চালানো হলো।

বিবিসি জানায়, ব্রাসেলসকেন্দ্রিক বেলজিয়ামের ১৬টি শহরে অভিযান চলে। অভিযানে ১৫২টি বদ্ধ গ্যারেজে তল্লাশি চালানো হয়। তবে অভিযানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

বেলজিয়ামের সরকারি আইনজীবী জানান, অভিযানে ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর মধ্য থেকে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। সন্ত্রাসী এসব হামলায় ৩২ জন নিহত হন।

বেলজিয়ামের পুলিশ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি তারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাছ থেকে ফ্রান্স ও ব্রাসেলসে হামলার হুমকি পেয়েছেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বেলজিয়ামের সংবাদমাধ্যম ডিএইচ জানায়, হুমকিদাতা সন্ত্রাসীরা এক সপ্তাহ আগে সিরিয়া থেকে রওনা দিয়েছে। তাঁরা তুরস্ক হয়ে নৌকায় ইউরোপে ঢোকার চেষ্টা করবে।

বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানের পরও বেলজিয়াম-ঘোষিত সন্ত্রাসী হামলার হুমকির মাত্রার কোনো পরিবর্তন করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা