,

চেষ্টা করেছি নিজেকে নতুন ভাবে প্রকাশ করতে : সোহানা সাবা

Sohana-Saba-6-1-696x464বিনোদন প্রতিবেদক : মুক্তি পেয়েছে অয়ন চক্রবর্তীর পরিচালনায় চলচ্চিত্র ‘ষড়রিপু’। গতকাল শুক্রবার কলকাতায় ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা। অভিনেতা রজতাভ দত্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন সাবা।

প্রশ্ন : কলকাতায় প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবি মুক্তির পর কেমন লাগছে?

উত্তর : পরিচালক অয়ন চক্রবর্তী অনেক ভালো একজন পরিচালক। এ ছাড়া এ ছবিতে ইন্দ্রনীল, রজতাভ দত্ত, রুদ্রনীলসহ অনেকে অভিনয় করেছেন। ডিপি ছিলেন শীর্ষ রায়। সব মিলিয়ে দারুণ অনুভূতি আমার। ছবির গল্প, আমার চরিত্র ও পুরো টিম এক কথায় চমৎকার।

প্রশ্ন : ‘ষড়রিপু’ ছবিতে কাজের প্রস্তাব কীভাবে পেয়েছিলেন?

উত্তর : ভারতের একটি উৎসবে ‘বৃহন্নলা’ ছবিতে আমার অভিনয় দেখে সেখানকার পরিচালক অনিকেত দা আমাকে পছন্দ করেন। তারপর তাঁর বন্ধু অয়নদাকে আমার কথা বলেন। অয়নদা আমার অনেক কাজ দেখে ‘ষড়রিপু’ ছবির জন্য আমাকে উপযুক্ত মনে করেন। সব কিছু ভালো লাগায় আমিও রাজি হয়ে যাই।

প্রশ্ন : ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন।

উত্তর : আমার চরিত্রের নাম রাকা। আমি খুব চেষ্টা করেছি নিজেকে পর্দায় নতুন ভাবে প্রকাশ করতে। সব অভিনয়শিল্পীদের চাওয়া এটাই থাকে। ছবিতে অনেক সুন্দরভাবে পরিচালক আমাকে উপস্থাপন করেছেন। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ। রজতাভ দাদার স্ত্রীর চরিত্রে আমি অভিনয় করেছি। রজতাভ দাদা একজন শক্তিশালী অভিনেতা। তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ ছিল।

প্রশ্ন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

উত্তর : সামনে আরো ভালো কাজ করতে চাই। আগামী অক্টোবরে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘চোখের জল’ চলচ্চিত্রের শুটিং শুরু করব। ছবিতে আমার সহশিল্পী দেব। আর এখন ঈদের নাটক ও অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। ব্যক্তি জীবনের পরিকল্পনা নিয়ে আমি খুব একটা আলোচনা করি না। এটা তো সবাই জানেন আমার আর মুরাদ পারভেজের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আমার জীবন সুন্দর ভাবে চলছে। আমি ভালো আছি এবং আরো ভালো থাকতে চাই। জীবনে চলার পথে পরিবার ও ভালো বন্ধু সবার প্রয়োজন রয়েছে। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা