,

রবিবার রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

Meatনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে রবিবার ধর্মঘটের ডাক দিয়েছেন ঢাকার মাংস ব্যবসায়ীরা।

শনিবার রাজধানীর হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আ. বারেক, সাধারণ সম্পাদক সামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, এজাজ আহম্মেদ বেহরশী, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে ধর্মঘটে যাচ্ছেন। এতে রবিবার কোনো মাংস বিক্রি হবে না।

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রবিউল আলম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্মঘটের কারণে ক্রেতাদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা