,

লড়াইয়ের কারণ সালমান!

Salmanবিনোদন ডেস্ক : বলিউডের ‘সবচেয়ে যোগ্য’ ব্যাচেলর সালমান খান। ৫০ পেরিয়েও এই অভিনেতা লাখো তরুণীর স্বপ্নপুরুষ। এবার তাঁকে নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। সালমানের কথিত প্রেমিকা ও রোমানীয় অভিনেত্রী ইউলিয়া ভেঞ্চুর নাকি ভীষণ চটেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহের ওপর। ডেইজির প্রতি সালমানের ‘অধিক মনোযোগ’ হয়তো এই রাগের কারণ।

ইদানীং খুব ঘন ঘন সালমানের বাড়িতে যাওয়া-আসা করছেন ‘জয় হো’ ছবির সহশিল্পী ডেইজি শাহ। তার ওপর আবার ইউলিয়ার কানে খবর এসেছে, সালমান নাকি ডেইজিকে নতুন একটি গাড়ি কিনে দিয়েছেন। ইউলিয়াকে দোষ দিয়ে আর কী লাভ? এমন খবর শোনার পর যেকোনো প্রেমিকারই মাথা গরম হবে।

ডেইজির নায়িকা হওয়ার পেছনে সালমানেরই অবদান। ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমাতে ডেইজি কাজ করেছিলেন একজন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে। সেখান থেকে তাঁকে তুলে এনে ‘জয় হো’ সিনেমায় নায়িকার চরিত্র সালমানই দিয়েছেন। তাই হয়তো ইউলিয়াকে ‘থোড়াই কেয়ার’ করেন ডেইজি।

ডেইজি বলেছেন, ‘সালমান আমার খুব ভালো একজন বন্ধু। তাঁর পরিবারের অন্যান্য সদস্যও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আর ইউলিয়াকে আমি সালমানের বন্ধু হিসেবেই জানি। আমি সত্যিই তাঁর সম্পর্কে আর কিছু জানি না। সালমানের বন্ধু বলেই তাঁকে সম্মান করি। কিন্তু তিনি কী বললেন, কী ভাবলেন তাতে আমার কিছু যায়-আসে না।’ ইন্ডিয়া টাইমস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা