,

রুট পারমিট, লাইসেন্স ছাড়াই চলছে লেগুনা

Legona-2নিউজ ডেস্ক : রাজধানীর আগারগাঁও মোড়ে চলছিল পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান। সকাল সাড়ে ১০টায় শুরু এ অভিযানে যানবাহনের রুট পারমিট, চালকের লাইসেন্স পরীক্ষা করছিলেন যুগ্ম কমিশনার মুসলেহউদ্দিন আহমেদসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অভিযান শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ১০টি লেগুনার কাগজপত্র পরীক্ষা করেন তাঁরা।

এর মধ্যে সাতটি লেগুনার ছিল না কোনো রুট পারমিট। চালকের কাছেও পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। এসব লেগুনা বেশির ভাগ মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বাড্ডা রুটে চলাচল করে। এ ছাড়া রুট পরিবর্তন করায় মিরপুরের একটি লেগুনা আটক করা হয়।

আটক করা প্রতিটি লেগুনার কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা ও ডাম্পিং স্টেশনে পাঠাতে রেকারিং চার্জ ২ হাজার ৮০০ টাকা আদায় করা হয়।

সরেজমিন দেখা গেছে, একেকটি লেগুনার যাত্রী ধারণক্ষমতা ১২ জন। কিন্তু দাঁড়িয়ে থাকে আরও তিন-চারজন যাত্রী। সামনে চালকের পাশের বসানো হয় আরও দুজনকে। সব মিলিয়ে ১৮ জন যাত্রী, একজন চালক ও তাঁর সহযোগী নিয়ে রাজধানীর ব্যস্ততম সড়কে চলছে প্রতিটি লেগুনা। যাত্রীপ্রতি ২০ টাকা করে ভাড়া নেওয়া হয়। কোনো নির্দিষ্ট স্টপেজ নেই, লেগুনার যাত্রী ওঠানো-নামানো চলে সব সড়কেই। কখনো যাত্রী নেমে গেলে চালকের সহকারী হাতের ইশারায় যাত্রী তোলেন। আবার যাত্রীর ইশারায় লেগুনা থামিয়ে ফেলেন এর চালক।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর-বাড্ডা রুটে শতাধিক লেগুনা চলাচল করে। এসব লেগুনার বেশির ভাগ চালকেরই ড্রাইভিং লাইসেন্স থাকে না। রাজনীতি-সংশ্লিষ্টরা এর সঙ্গে জড়িত।

রুট পারমিট ছাড়া লেগুনা চলানোর কারণ জানতে চাইলে রাসেল বিশ্বাস নামের এক চালক প্রথম আলোকে বলেন, ‘মালিকে কইসে, তাই চালাই। হুনসি, পরমিটির লইগ্যা আবেদন করছেন।’

নাম প্রকাশ না করে লেগুনার একজন মালিক বলেন, নেতাদের মতো পুলিশ কর্মকর্তারা মাসে বড় অঙ্কের টাকা এখান থেকে পেয়ে থাকেন।

ক্ষোভ প্রকাশ করে তানজিমুল হক নামে এক শিক্ষার্থী বলেন, বীরত্ব দেখিয়ে পুলিশ অভিযান চালাল। চালকও কোনোভাবে আবার একই লেগুনা নিয়ে চলাচল শুরু করবেন। কিন্তু মাঝখানে নামিয়ে দেওয়ায় বাকি পথ দুর্ভোগ সয়েই চলতে হবে।

যুগ্ম কমিশনার (ট্রাফিক) মুসলেহউদ্দিন আহমেদ বলেন, যানবাহনের রুট পারমিটসহ অবৈধ চলাচলের বিরুদ্ধে অভিযান সব সময়ই চলে। তবে অবৈধভাবে যানবাহন চলাচলের জন্য রমজান মাসে রাজপথে যানজট দেখা দেয়। এ জন্য জুন মাসের প্রথম থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত শুধু মোটরসাইকেলের বিরুদ্ধে রাজধানীতে ৪০ হাজার মামলা হয়েছে। একই সময় উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ১০ হাজার মামলা হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা