,

নবীনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক জায়গা দখল করে দোকানঘর নির্মান

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি : pic.1ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল উপজেলার পৌরসদরে বেড়িবাধেঁর পশ্চিম প¦ার্শের ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। নবীনগর মৌজার এস এ ৭৭ নং খতিয়ানে সাবেক ২৪৬২,২৪৬১ হালে ৫৭৯১, ৫৭৯২, ৫৮০৩, ৫৮১৮, দাগের ২৮ শতাংশ ভুমির মধ্যে আদালতের স্থিতাবস্থায় থাকা সাড়ে ৮ শতক ভূমি জবরদখল করে দোকান ঘর নির্মান করছে আবদুস সালাম গংরা।

জানা যায়, উপজেলার বগডহর গ্রামের ফেরদৌস আহম্মেদ এর সাথে একই গ্রামের আবদুস সালাম মিয়ার উক্ত ভূমি নিয়ে বিরোধ থাকায় মামলা মোকদ্দমা হলে বিজ্ঞ আদালত গত ২০১২ সালের ৮ আগষ্ট উক্ত দাগের সাড়ে ৮ ও সাড়ে ৪ মোট ১৩ শতক জায়গায় নিষেধাজ্ঞা জারি করেন।
স্থিতাদেশকৃত জায়গার ক্রয়সূত্রে মালিক ফেরদৌস আহম্মেদ অভিযোগ করেন, বিচারাধীন থাকাবস্থায় আবদুস ছালাম, মোকসুদ মিয়া, বিল্লাল মিয়া তার সম্পত্তি গ্রাসের চেষ্ঠায় বিগত বছরগুলোতে বেশ কয়েকবার দখল প্রক্রিয়া চালায়। বার বার আইনী সহায়তায় বাধাঁ প্রধান সত্বেও ৪র্থবারের মত উক্ত ভুমি দখল করে দোকান ঘর নির্মান করছে। এতে ফেরদৌস মিয়া পথে বসার উপক্রম হয়েছে। তিনি নিষেধাজ্ঞাকৃত ভুমিতে নির্মিত দোকান উচ্ছেদের মধ্য দিয়ে আদালতের আদেশ বহাল রাখতে প্রশাসনের কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যখন খবর পেয়েছি,তখনই বাধাঁ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা