,

সরকারিভাবে বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া

zahid-hamidi20160618102354সরকারিভাবে বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। এখন থেকে যাদের প্রয়োজন হবে সেইসব কোম্পানী এবং নিয়োগদাতারা বিদেশি শ্রমিক আনবে। সরকার শুধু প্রয়োজন বিবেচনা করে বিদেশি শ্রমিকের নিয়োগের ব্যাপারে অনুমোদন দেবে। তবে এক্ষেত্রে কঠোর শর্ত মানতে হবে। মালয়েশিয়ার গণমাধ্যমে একথা জানিয়েছেন স্বয়ং উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি।

তিনি বলেছেন, ‘সরকারের দিকে আঙ্গুল তুলবেন না। কারণ, শ্রমিকের চাহিদা এসেছে শিল্পখাত থেকে এবং সরকার শুধু এই প্রক্রিয়াকে সহজতর করতে চায়। আসলেই দেশে কি পরিমাণ বিদেশি শ্রমিক দরকার তা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। এই গবেষণা সরকারকে দেশে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।’

অন্য এক প্রশ্নের জবাবে আহমাদ জাহিদ জানিয়েছেন, বিদেশি শ্রমিকের সংকটের কারণে কিছু অর্থনৈতিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পামওয়েল শিল্প প্রতি মাসে ২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত করে ক্ষতির মধ্যে পড়েছে। আর শ্রমিকের অভাবে কমপক্ষে ২৪টি ফার্নিচার তৈরির কারখানা বন্ধই হয়ে গেছে।

তিনি এটাও বলেছেন যে, মালয়েশিয়ার অবৈধ শ্রমিক প্রবেশ ঠেকাতে মন্ত্রণালয়ও তৎপরতা দেখিয়েছে। এ বছরের ১৫ জুন পর্যন্ত ৫ হাজার ৬২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯১ হাজার ৭৫ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়েছে যার মধ্যে ২৭ হাজার ৪৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। এমনকি ৬৬২ জন নিয়োগদাতা এবং বিদেশি শ্রমিক আনার ৭টি চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা