,

আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে

kamrrulনিউজ ডেস্ক : বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টায় যে তরুণ ধরা পড়েছে, সে বেসরকারি কলেজের একজন মেধাবী ছাত্র। তাকে ব্রেইন ওয়াশ করে জঙ্গি বনোনো হয়েছে। তাই আমি বলতে চাই, এখন শুধু মাদরাসা ছাত্র নয়, বিভিন্ন ইংরেজি মাধ্যম ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জঙ্গিবাদে জড়িয়ে গুপ্তহত্যা করছে।’ এদিকে সবাইকে ‘দৃষ্টি দেয়া’র তাগিদ দেন তিনি।

শনিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক যৌথ সভায় একথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘এখন আর রাজনৈতিক বক্তব্য দেয়ার সময় নেই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় প্রতিরোধ গড়ে তোলার। ১৯ তারিখের মানববন্ধন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা সামাজিক আন্দোলন। এর মাধ্যমে জণগনকে আমরা সচেতন করতে চাই। জনগণের মাঝে সকল অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে।’

তিনি বলেন, ‘গুপ্ত হত্যাকারীরা আমাদের চারপাশে আছে। আমাদের ডানে-বামে চার পাশে গুপ্তহত্যাকারীরা অবস্থান করছে। তাদের এখন চেনা যায় না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।’

জঙ্গীবাদের অর্থ যোগানদাতা ও মদদ দাতাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে কামরুল বলেন, ‘দেশের এই গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মুল হোতা বিএনপি-জামায়াত। যারাই জঙ্গি হিসেবে এই পর্যন্ত ধরা পড়ছে সবাই কোনো না কোন সময় শিবির বা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণ হচ্ছে।’

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার রিপোর্ট আছে, কারা এর অর্থ যোগান দিচ্ছেন আর কারা এর পরামর্শ দাতা। অপেক্ষা করেন অচিরেই তাদের পরিচয় প্রকাশ পাবে।’

১৯ জুন জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন সফল করার লক্ষ্যে এ যৌথ সভা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা