,

বিপদমুক্ত শুভ

suhrawardi-shuvo20160618084702স্পোর্টস ডেস্ক : তাসকিনের বলে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়েছেন সোহরাওয়ার্দি শুভ। প্রাথমিকভাবে বিসিবির চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে নেওয়া হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেখানে তার সিটি স্ক্যান করানো হয়েছে। তবে এ মুহূর্তে তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্মরত ডাক্তার।

সোহরাওয়ার্দি শুভর অসুস্থতা সম্পর্কে বিসিবি চিকিৎসক বলেন, ‘তার সিটি স্ক্যান করানো হয়েছে। এ মুহূর্তে সে বিপদের বাইরে। তবে জ্ঞান থাকলেও কথা বলায় তার সমস্যা হচ্ছে। স্ক্যান রিপোর্ট পেলে তার ইনজুরির সম্পূর্ণ তথ্য জানা যাবে।’

এদিন আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ২১ রান নিয়ে ব্যাটিং করছিলেন শুভ। ওভারের তৃতীয় বলটি বাউন্সার মনে করে কিছুটা নিচু হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার বল ততটা উঁচু হয়নি। উল্টো তার মাথার নিচের ডান কানের পিছনের দিকে বিপজ্জনক জায়গায় লাগে। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন শুভ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা