,

রানা দাশ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন : সংসদে আ’লীগ এমপি

parliament_jug_10810_16649_1466240976নিউজ ডেস্ক : সংখ্যালঘুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মজিদ খান।

এর মাধ্যমে রানা দাশ পাকিস্তানপন্থিদের মতো কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা কালে এ মন্তব্য করেন আব্দুল মজিদ খান এমপি।

হবিগঞ্জ থেকে নির্বাচিত এই এমপি বলেন,বাংলাদেশে থেকে যেভাবে পাকিস্তানের পক্ষে অনেকেই কথা বলেন, রানা দাশগুপ্ত সেভাবেই কথা বলেছেন।

বিএনপির সময়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা করতে বাধা পেলও সারা বাংলাদেশের মানুষ তাদের পেছনে ছিল বলে জানান মজিদ খান।

তিনি বলেন,বর্তমানে সংখ্যালঘুদের নিরাপত্তায় আওয়ামী লীগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাই আজ তারা স্বচ্ছন্দে ধর্ম পালন করতে পারে।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ চান বলে খবর প্রচার করে ভারতের সরকারি সংবাদ সংস্থ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

এ খবরে কঠোর সমালোচনার মুখে রানা দাশগুপ্ত দাবি করেন পিটিআইকে এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা