,

রোজাদারে জন্য ৫টি সুসংবাদ

13479918_2065631323661415_743876074_nরোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনো কখনো রোজাদার বান্দা ক্ষুৎপিপাসায় কাতর হয়ে পড়ে। সব রকম খাদ্য ও পানীয় গ্রহণের সুযোগ ও সাধ্য থাকা সত্ত্বেও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কষ্টকে সে তুচ্ছ মনে করে। এ কারণে তাকে এমন পুরস্কারে ভূষিত করা হবে, যা হবে তার ক্ষুৎপিপাসার যথার্থ বিনিময়। নবী করিম (সা.) বলেছেন, ‘রমজান মাসে আমার উম্মতকে পাঁচটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা আমার আগের কোনো নবীকে দেওয়া হয়নি।
রমজানের প্রথম রাতে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দেন, আর আল্লাহ যার দিকে দৃষ্টি দেন, তাকে কখনো শাস্তি দেন না।
সন্ধ্যার সময় তাদের মুখ থেকে যে গন্ধ বের হয়, তা আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও উত্তম।
প্রত্যেক দিনে ও রাতে ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করেন।
আল্লাহ তাঁর বেহেশতকে বলেন, ‘তুমি আমার বান্দার জন্য সুসজ্জিত ও প্রস্তুত হও! আমার বান্দারা খুব শিগগিই দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি পেয়ে আমার বাড়িতে ও আমার সম্মানজনক আশ্রয়ে এসে বিশ্রাম নেবে।’
রমজানের শেষ রাতে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন।’ এক ব্যক্তি বলল, ‘এটা কি লাইলাতুল কদর?’ রাসুল (সা.) বললেন, ‘না, তুমি দেখোনি শ্রমিকরা যখন কাজ শেষ করে, তখনই পারিশ্রমিক পায়?’ (বায়হাকি) এসব ফজিলত ও বরকত লাভ করতে হলে রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর নির্দেশ পালনের জন্য ও তারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।
পানাহার ও জৈবিক চাহিদা বর্জন, গীবত ও পরনিন্দা পরিহার, ঝগড়া-বিবাদ ও যাবতীয় অশ্লীলতা ত্যাগ করার সঙ্গে সঙ্গে ইবাদত, তিলাওয়াত, জিকির ও তাসবিহ-তাহলিল এবং সালাত ও সালামে নিমগ্ন থেকে সমবেদনা, সহানুভূতি, সদয় আচরণ ও দানশীলতার মাধ্যমে সিয়ামের প্রভাবকে শক্তিশালী করে তুলতে হবে। তাহলেই রোজা দার লাভ করবে আল্লাহ ঘোষিত এই অফুরন্ত প্রতিদান। আল্লাহ আমাদের অবশিষ্ট রোজাগুলো তাঁর সন্তুষ্টির নিয়তে পালন করে তাঁর বিশেষ নিয়ামতে ধন্য করুন। আমিন!!

এ জাতীয় আরও খবর

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি