,

মামলা করতে থানায় গিয়েছিলেন নারী, গা মালিশ করালো পুলিশ!

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল। যেখানে দেখা গেছে খালি গায়ে দুয়ারে বসে থাকা এক পুরুষকে গা মালিশ করে দিচ্ছেন এক নারী। পরে জানা যায়, ছবিটি ভারতের উত্তরপ্রদেশের হরদোই জেলার একটি থানার। মালিশ যিনি করাচ্ছেন তিনি আর কেউ নন, সিনিয়র পুলিশ অফিসার। আর যে নারীকে দিয়ে গা মালিশ করানো হচ্ছে, তিনি মূলত থানায় গিয়েছিলেন একটি অভিযোগ দায়ের করতে।

 

2016_06_18_04_36_54_gO622ph0R226rV8rCGMTHttbgHEToc_original

গত বৃহস্পতিবারের ঘটনা এটি। স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, থানায় একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন ওই নারী। তখন থানায় ডিউটিরত অফিসার তাকে বলেন, অভিযোগ নেয়া হবে যদি তিনি তার গা মালিশ করে দেন। কিন্তু উপায় না দেখে, ওই নারী পুলিশ অফিসারের গা মালিশ করে দেন।

 

আর এই ফাঁকে কোনো একজন ছবিটি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। পরে ছবিটি হু হু করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় নারী সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও পাঠানো হয়।

তবে পুলিশের দাবি অভিযোগটি সত্য নয়। ওই নারী মূলত একজন আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা। যা ব্যথার জন্য উপকারি। ওইদিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হবে। ওই নারী কোনো অভিযোগ দায়ের করতে আসেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে