,

হামলা হামলার সময় স্ত্রীকে এসএমএস মতিনের

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলার সময় স্ত্রী নূর সালমানের সঙ্গে মোবাইলে এসএমএস চালাচালি করেছিলেন ঘাতক ওমর মতিন। গত রোববার রাতে ওই অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের জনপ্রিয় নাইট ক্লাবে ‘পালস’-এ ভয়াবহ হামলা চালান আফগান-বংশোদ্ভূত এই মার্কিন যুবক। ওই হামলায় ৪৯ জন নিহত এবং ৫৩ জন আহত হন।

2016_06_15_11_45_16_Qr8OPMSGnCg5Xyqo7HlnouZZ1ZYJoA_original

 

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালানোর পর ওমর তিন ঘণ্টা নাইট ক্লাবের বাথরুমে আটকে ছিলেন। এ সময় তিনি স্ত্রীর সঙ্গে এসএমএস বিনিময় করেন বলে মার্কিন তদন্ত সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন। তবে এসএমএসে স্ত্রীর সঙ্গে ওমর মতিনের কী কথা হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি সিএনএন। তবে এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, নূর সালমান এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তিনি মুঠোফোনে যোগাযোগের সময় স্বামীকে হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি আগে থেকে স্বামী ওমরের হামলার পরিকল্পনা জানতেন কি না এবং জানা থাকলে তা গোপন করেছেন কি না, এফবিআই তা খতিয়ে দেখছে।

 

 

এদিকে হামলার ঘটনায় ওমরের বাবা সিদ্দিক মতিন এবং স্ত্রী নূর সালমানের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ ।রোববার রাতে হামলার সময় ২৯ বছর বয়সী ওমর একটি টেলিভিশন চ্যানেলেও ফোন করেন। তবে ফোন করে তিনি কি বলেছেন তা জানা যায়নি। এছাড়া তিনি কোন চ্যানেলে ফোন করেছিলেন তার নামও উল্লেখ করা হয়নি।এর আগে বিবিসি জানায়, হামলার সময় বা আগে ওমর ফেসবুকে ‘পাশ্চাত্যের নোংরামির’ তীব্র নিন্দা করেছিলেন। হামলার ঘটনার পরপরই তাঁর বাবা বলেছিলেন, ফ্লোরিডার মায়ামি শহরে দুজন পুরুষকে চুমু খেতে দেখে খুব ক্ষুব্ধ হয়েছিলেন তাঁর ছেলে। এরপর তিনি ওই হামলা চালিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা